দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেইন রান-আপে এসে গতি কমিয়ে শট নেন এবং বল পাঠান লিভাকোভিচের বাঁ দিকে। তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক বলটি দারুণভাবে ঠেলে ফিরিয়ে দেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ‘এল’ গ্রুপের এই ম্যাচে কেইন আরেকটি সুযোগ পান। কারণ পেনাল্টি নেওয়ার সময় ক্রোয়েশিয়ার কয়েকজন খেলোয়াড় বক্সে আগেভাগেই ঢুকে পড়েছিলেন। ফলে পেনাল্টিটি পুনরায় নেওয়া হয়। তবে দ্বিতীয়বার কেইন আর ভুল করেননি। ম্যাচের ১১ মিনিটের সময় ঠান্ডা মাথায় ক্রোয়েশিয়ার গোলরক্ষককে পরাস্ত করে দেশের পক্ষে গোল করেন ইংলিশ আক্রমণভাগের এই খেলোয়াড়।
বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। পেনাল্টিতে গোল খেয়ে ১-০ গোলে পিছিয়ে রয়েছে ক্রোয়েশিয়া।
ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, জ্যারেল কোয়ানসা, নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, ননি মাদুয়েকে, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন।
ক্রোয়েশিয়া একাদশ: দমিনিক লিভাকোভিচ, ইওস্কো গভার্দিওল, লুকা ভুসকোভিচ, ইয়োসিপ শুতালো, ইভান পেরিসিচ, পেতার সুচিচ, লুকা মদরিচ, ইয়োসিপ স্তানিসিচ, মার্তিন বাতুরিনা, মালিও পাসালিচ, পেতার মুসা।
এমএম/